ফটোকার্ড স্টুডিও
← ফটোকার্ড বানাতে ফিরে যান

প্রাইভেসি নীতি

সর্বশেষ হালনাগাদ: ডিসেম্বর ২০২৬

আপনার ছবি ও লেখা

ফটোকার্ড পুরোটাই আপনার ব্রাউজারে তৈরি হয়। আপনি যে ছবি, লোগো বা লেখা দেন, সেগুলো আমাদের সার্ভারে বা অন্য কোথাও পাঠানো হয় না, সংরক্ষণও করা হয় না।

ব্র্যান্ড সেভ

"ব্র্যান্ড সেভ করুন" চাপলে নাম, রং, ফন্ট ও লোগো শুধু আপনার নিজের ব্রাউজারের স্টোরেজে (localStorage) থাকে। ব্রাউজারের ডেটা মুছলে বা "মুছুন" চাপলে এগুলো মুছে যায়।

খবরের লিংক থেকে আনা

আপনি যদি "খবরের লিংক থেকে আনুন" ব্যবহার করেন, তাহলে শুধু সেই লিংকটি আমাদের সার্ভারে যায়, যাতে সার্ভার পাতার শিরোনাম ও প্রধান ছবি পড়ে আপনাকে ফেরত দিতে পারে। লিংক বা ছবি আমরা জমিয়ে রাখি না।

পরিসংখ্যান

কয়টি কার্ড বানানো হলো, শুধু সেই মোট সংখ্যাটা আমরা গুনি। সাইট উন্নত করতে Google Analytics ব্যবহার করা হতে পারে, IP ঠিকানা অসম্পূর্ণ (anonymized) রেখে এবং বিজ্ঞাপনের জন্য কোনো প্রোফাইল তৈরি না করে।

বিজ্ঞাপন

পাতায় যে বিজ্ঞাপন দেখানো হয় তা শুধু একটি ছবি ও লিংক। কোনো থার্ড-পার্টি বিজ্ঞাপন স্ক্রিপ্ট বা ট্র্যাকার চলে না।

যোগাযোগ

প্রশ্ন থাকলে লিখুন: photocard@richmedialtd.com

In English

Cards are created entirely in your browser. Photos, logos and text you add are never uploaded or stored by us. Saved brands live only in your browser's local storage. When you use "Import from a news link", only that link is sent to our server so it can read the page title and main image; nothing is kept. We count the total number of cards made and may use Google Analytics with anonymized IP and no advertising signals. Ads on this page are plain images with links, with no third-party ad scripts.

বিজ্ঞাপন বা অফিসিয়াল যোগাযোগ: jewel@richmedialtd.com · WhatsApp 01674669610